জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আমি কোনো হিন্দুকে বিয়ে করিনি: মিথিলা



কলকাতার জনপ্রিয় পরিচালক ও স্বামী সৃজিত মুখার্জিকে নিয়ে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গত ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ স্ট্যাটাস দেন তিনি।

টুইটে মিথিলা বলেন, ‘আমি কোনো হিন্দু অথবা ভারতীয় কোনো চলচ্চিত্র পরিচালককে বিয়ে করিনি। আমি সহৃদয় ও বুদ্ধিদীপ্ত একজন মানুষকে বিয়ে করেছি, যার প্রেমেও আমি পড়েছিলাম। তাই আমি তার সব পরিচয়েই গর্ববোধ করি।’

বিয়ে ও সৃজিতকে নিয়ে কোনো বাজে কথা বললে তা সহ্য করা হবে না বলেও হুশিয়ারি দেন এই অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘যে কেউ আমার বিয়ে অথবা আমার সঙ্গীকে হীন করার চেষ্টা করলে তাকে থাপ্পড় মারা হবে।’

এর আগেও সৃজিতকে নিয়ে একাধিক স্ট্যাটাস দিয়েছেন মিথিলা।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।

তবে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের নাট্যনির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়।

এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।

মন্তব্যসমূহ