জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

৭০ বছর পর উপলব্ধি করলাম ভারতে মুসলিম হিসেবে থাকতে পারি না: অভিনেতা নাসিরুদ্দিন শাহ


বলিউডের খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ৭০ বছর পর আমি উপলব্ধি করলান ভারতে মুসলিম হিসেবে আমি থাকতে পারি না।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথমবারের মতো নীরবকা ভেঙেছেন নাসিরুদ্দিন শাহ। গত বছরের ডিসেম্বরে ওই আইনটি পাশ হয়েছিল। এ বছরের ১০ জানুয়ারি তা কার্যকর করা হয়।

দ্য আয়ারকে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ৭০ বছর পরেও তার প্রমাণ করা প্রয়োজন যে তিনি মুসলিম এবং ভারতীয় এবং তার প্রমাণকে অবহেলা করা যায় না।
নাসিরুদ্দিন শাহ আরও প্রশ্ন তুলেছেন, ৭০ বছর ধরে ভারতে থেকেও এবং এখানে কাজ করেও তার ভারতীয় হিসেবে প্রমাণ দেয়া হয়নি। তার আর কী করার আছে?

বলিউডের গুণী এই অভিনেতা আরও জানান, তিনি ও তার পরিবার ভাবেননি ভারতে এখন পর্যন্ত থাকাটা কঠিন হবে। কিন্তু এখন তাদের উপলব্ধি হয়েছে ভারতে তারা মুসলিম হিসেবে থাকতে পারেন না।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার সুযোগ রাখা হয়েছে। এ নিয়েও সমালোচনা করেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, আইনে কেন মিয়ানমার বা শ্রীলঙ্কার নাম রাখা হয়নি। 

মন্তব্যসমূহ