জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

রাতারাতি আরেকটি হাসপাতাল চালু করল চীন



চীনের হুবেই প্রদেশের উহান শহরে আরও একটি হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে। করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আগেই হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিল চীন। সে অনুযায়ী ইতোমধ্যেই একটি হাসপাতাল তৈরির কাজ শেষ হয়েছে এবং সেখানকার কার্যক্রমও শুরু হয়ে গেছে। সেখানে করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দেয়া হচ্ছে।

এদিকে দ্বিতীয় হাসপাতাল নির্মাণের কাজও প্রায় শেষ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকেই সেখানে রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। লেইশেনসান হাসপাতাল নির্মাণে শ্রমিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ওই হাসপাতালের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতাল নির্মাণে কয়েক ডজন ক্রেন দিয়ে কাজ চালানো হচ্ছে। এর আগে হুয়াংঝু জেলায় নির্মিত প্রথম হাসপাতাল ভবনটি মূলত হুয়ানগ্যাং সেন্ট্রাল হাসপাতালের একটি নতুন শাখা। এটি আগামী মে মাসে চালু করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ ওই হাসপাতালকেই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে।

মন্তব্যসমূহ