পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

করোনা ছড়িয়েছে ১২ দেশে, ৬ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা!

   


চীনে মহামারী রূপ নেয়া করোনা ভাইরাস ১২টি দেশে ছড়িয়েছে পড়েছে। ফলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসার শঙ্কা দেখা দিয়েছে। এর আগে করোনা ভাইরাসে প্রায় ৬ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে মার্কিন গবেষণা সংস্থা।


যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল শনিবার (২৫ জানুয়ারি) এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টি জানতে পেরেছিলেন। তারা পরবর্তী ১৮ মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছিলেন। সাড়ে ছয় কোটি মানুষ উজাড় হয়ে যাবে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। মহামারী আকারে ছড়িয়ে পড়ার অন্তত তিন মাস আগেই এ ব্যাপারে সতর্কতা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্পর্কিত বিখ্যাত গবেষণা কেন্দ্র জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটি গত বছরের অক্টোবর এ আশঙ্কার কথা প্রকাশ করেছিল।

মার্কিন বিশেষজ্ঞদের আশঙ্কার তিন মাস পর গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। এরপরই এ প্রাণঘাতী ভাইরাস দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার পর ইউরোপ-আমেরিকা এমনকি দক্ষিণ এশিয়ার নেপালেও ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। মহামারী ঠেকাতে বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের তুমুল লড়াইয়ের মধ্যে চীনসহ ১২ দেশে নতুন এ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

মন্তব্যসমূহ