জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কেনিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা, বহু হতাহতের আশঙ্কা



কেনিয়ার লামু কাউন্টিতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গি সংগঠন আল শাবাব। যুক্তরাষ্ট্র ও কেনিয়ার যৌথ সেনাদের অবস্থান এই ঘাঁটিতে।

কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর (কেডিএফ)বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, আজ রোববার কেনিয়ার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ হামলার এ ঘটনা ঘটে।

কেনিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত জঙ্গি সংগঠন আল শাবাবের চার সদস্য নিহত হয়েছে।

এদিকে, জঙ্গিগোষ্ঠী আল শাবাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মুজাহিদিন যোদ্ধারা শত্রুপক্ষের ঘাঁটিতে প্রবেশ করেছে এবং সফলভাবে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওই সেনা ঘাঁটির একটি অংশ তারা দখল করে রেখেছে।

যুক্তরাষ্ট্র এবং কেনিয়ার অনেক সেনা এই হামলায় হতাহত হয়েছেন বলেও দাবি আল শাবাবের।

মন্তব্যসমূহ