পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

আমিরাতের পর মোদিকে বাহরাইনের সর্বোচ্চ সম্মাননা



কাশ্মীর ইস্যুতে ভারতের আভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হয়েছে। মোদির সমালোচনা করছেন বিশ্ব নেতারা। তাছাড়া এই ইস্যুতে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি দেশ। এমন অবস্থায় আমিরাত সফরে গেলে শনিবার দেশটির সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহরাইন সফরে গিয়েছেন। এই সফরে মোদিকে আমিরাতের মতো সর্বোচ্চ সম্মাননা দিয়েছে বাহরাইনও। 

এই সফরে মোদিকে দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস সম্মাননা দিয়েছে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা। এই সম্মাননা পাওয়ার পর মোদি জানিয়েছেন, ‘আমি অত্যন্ত সৌভাগ্যবান। সম্মানিত বোধ করছি। ১৩০ কোটি ভারতবাসীর হয়ে সম্মান গ্রহণ করছি। এটা ভারত-বাহরাইনের সুনিবিড় বন্ধুত্বের প্রতীক’।

বাহরাইনের সর্বোচ্চ সম্মাননা পাওয়ার কয়েক ঘণ্টা আগে মোদিকে ‘অর্ডার অব জায়েদ’ সম্মানে সম্মানিত করেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আমিরাতের জনক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের জন্মবার্ষিকীতে মোদিকে সম্মানিত করে দেশটি।

উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এ বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে তবে ওআইসির বৈঠকে ভারতকে সমর্থন করে আমিরাত ও বাহরাইন।

মন্তব্যসমূহ