তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

একসঙ্গে প্রথমবার জুটি



চঞ্চল চৌধুরী ও অপি করিম এবারই প্রথম জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। গুণী এ দুই অভিনয়শিল্পীকে একসঙ্গে একই নাটকে অভিনয় করানোর এ উদ্যোগটি নিয়েছেন নাট্যকার ও নির্মাতা সাগর জাহান। তার পরিচালনায় পান্থ শাহরিয়ার রচিত এ নাটকটির নাম ‘ক্ষণিকের আলো’। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, পান্থ শাহরিয়ারের লেখা এই নাটকটির গল্প পুরোপুরি ভিন্ন ধরনের। নানা সময়ে অপির সঙ্গে কাজ করার প্রস্তাব এলেও ব্যাটে বলে মিলেনি। এবারই প্রথম আমরা দুজন সাগর জাহানের নির্দেশনায় ‘ক্ষণিকের আলো’ নাটকে অভিনয় করেছি। অপি করিম নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করতে পারার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে।

আর নির্মাতা সাগর জাহানের কথা বিশেষভাবে বলতে গেলে বলতে হয়, তিনি তার প্রতিটি নাটকই ভালোভাবে, যত্ন নিয়ে নির্মাণ করেন। ‘ক্ষণিকের আলো’র ক্ষেত্রেও তাই করেছেন। অপি করিম বলেন, সাগর জাহানের কাজ করা মানেই হলো আমার কাছে বিশেষ কিছু। তার সঙ্গে এবার যুক্ত হলেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় সম্পর্কে সবাই অবগত। তাই আশা করছি নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে। সাগর জাহান জানান, আগামী কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে।

মন্তব্যসমূহ