পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

দুই দিনে আয় ১১.৫০ কোটি


বলিউড তারকা কঙ্গনা রানাউত ও রাজকুমার রাও অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’ ভারতের বক্স অফিসে মুক্তির দিনের চেয়ে দ্বিতীয় দিন ৫৫ ভাগ বেশি আয় করেছে।

বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতীয় দিন শনিবার ছবিটি আয় করেছে সাত কোটি রুপি। সে হিসাবে দুই দিনে সংগ্রহ দাঁড়াল ১১.৫০ কোটি রুপি।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিন ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’র সংগ্রহ ৪.৫০ কোটি রুপি। সে হিসাবে কঙ্গনার সর্বশেষ ছবি ‘মণিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’র চেয়ে কম আয় করেছে ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’। মুক্তির দিন ‘মণিকর্নিকা’ আয় করেছিল ৮.৭৫ কোটি রুপি। তবে রাজকুমার রাওয়ের সর্বশেষ ছবির চেয়ে বেশি আয় করেছে এটি, তাঁর ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ মুক্তির দিন সংগ্রহ করেছিল তিন কোটি রুপি।

অবশ্য ছবির প্রযোজক একতা কাপুর গতকাল শনিবার টুইটার বার্তায় জানিয়েছিলেন, ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’ মুক্তির দিনে ৫.৪০ কোটি রুপি আয় করেছে।

গত শুক্রবার (২৬ জুলাই) মুক্তি পায় কণিকা ধীলনের লেখা ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’। ছবিটি পরিচালনা করেছেন প্রকাশ কোবেলামুদি। পত্রপত্রিকার খবর, এ ছবির নির্মাণ ব্যয় ৩৫ কোটি রুপি।

একই দিনে মুক্তি পায় কৃতি শ্যানন ও দিলজিৎ দোসাঞ্জের ‘অর্জুন পাতিয়ালা’। খুব একটা প্রশংসা পায়নি ছবিটি। খবরে প্রকাশ, মুক্তির দিন ১.২৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। শনিবার আয় করেছে ১.৫০ কোটি রুপি। দুই দিনে এ ছবির সংগ্রহ ২.৭৫ কোটি রুপি।

এদিকে, গত সপ্তাহে ভারতে মুক্তি পাওয়া হলিউডি ছবি ‘দ্য লায়ন কিং’ এখনো বক্স অফিসে শাসন জারি রেখেছে। মুক্তির দ্বিতীয় শনিবার (২৭ জুলাই) এ ছবি আয় করেছে ১১.৫০ কোটি রুপি। এরই মধ্যে এ ছবির মোট সংগ্রহ ৯৭ কোটি রুপি। আজ রোববারই শতকোটির ক্লাবে ঢুকবে ছবিটি।

এদিকে, হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ শতকোটির ক্লাব অতিক্রম করেছে। মুক্তির তৃতীয় শনিবার এ ছবি আয় করেছে ৪.৫০ কোটি রুপি। এ ছবির সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১২০ কোটি রুপি।

মন্তব্যসমূহ