হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

অন্তরঙ্গ ভিডিও ফাঁস



সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে পুশিক্যাট ডলস ব্যান্ডের গায়িকা নিকোলে শোয়াজিঙ্গার ও এফওয়ান হটশটের চালক লুইস হ্যামিলটনের অন্তরঙ্গ একটি ভিডিও নিয়ে। হ্যাকাররা তা হ্যাক করে অনলাইনে প্রকাশ করে দেয়ার পর তা দেখেছেন কমপক্ষে ৬ লাখ মানুষ।

 মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিওতে তাদেরকে একসঙ্গে একটি বিছানায় দেখা যায়। একজন অন্যজনকে চুমু দিচ্ছেন এবং আদর করছেন। আড়াই মিনিটের এই ভিডিও ক্লিপ প্রকাশ হওয়ার প্রথম দিনেই কমপক্ষে ২ লাখ ৮৬ হাজার বার হিট হয়েছে। এই দুই যুবক-যুবতীর প্রেমের সাঙ্গ হয়েছে সেই ২০১৫ সালে। কিন্তু তা এখন প্রকাশ হয়ে পড়ায় বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন তারা। একটি সূত্র বলেছেন, নিকোলে চাইছেন ওই ভিডিওটি সরিয়ে ফেলা হোক।

কারণ এটা অত্যন্ত বিব্রতকর ও অবমাননাকর। এতে রয়েছে অন্তরঙ্গ ও একান্তই ব্যক্তিগত কিছু বিষয়।

গত বছর অক্টোবরে নিকোলে বলেছিলেন, তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে তারা দীর্ঘ সময় একত্রে কাটিয়েছেন। 

মন্তব্যসমূহ