পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

অন্ধকার জগতের খবর দিলেন পরিচালক



সেন্সরে জমা পড়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ছবি ‘অন্ধকার জগৎ’। বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্রটিতে মাহির বিপরীতে রয়েছেন ডি এ তায়েব। গত শনিবার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়ার কথা সমকাল অনলাইনকে জানিয়েছেন ছবিটির পরিচালক।।

এ প্রসঙ্গে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘এ সপ্তাহের শুরুর দিনেই সেন্সরে বোর্ডে জমা দিয়েছি ছবিটি। বৃহস্প্রতিবারে ছবিটি সেন্সরে দেখার কথা রয়েছে। ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পাবে বলে আমার বিশ্বাস।’

সেন্সরের পর ছবিটি ফেব্রুয়ারি মাসে মুক্তির ইচ্ছের কথা জানান বদিউল আলম খোকন। এতে  মাহি একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। গোয়েন্দা হওয়ার কারণে নানান সময়ে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে তাকে। ডি এ তায়েবও রয়েছেন গোয়েন্দা পুলিশের অফিসারের  ভুমিকায়।

কমল সরকারের কাহিনী ও গল্পে নির্মিত ছবিটির প্রথমে নাম ছিলো ‘কাঙাল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’। এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় হাজির হবেন তায়েব-মাহি জুটি। 

মন্তব্যসমূহ