জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বগুড়ায় নসিমন-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত



বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকায় সিএনজি ও ভটভটির সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। আজ বুধবার সন্ধ্যায় মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি চালক ও একজন শিশু রয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সন্ধ্যা ৭টার দিকে মাটিডালি মোড় থেকে ছেড়ে যাওয়া ওই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুজন।

পরে হাসপাতালে নেয়া হলে মারা যান আরো দুজন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানিয়েছেন, নিহতদের মধ্যে পাশের কর্ণপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক সামেদ মোল্লাও রয়েছে। অন্য তিন জন হলেন কদিমপাড়া এলাকার মাজেদ, কর্ণপুর মধ্যপাড়ার স্বাধীন ও শাখারিয়া কামাপাড়া এলাকার সামিউলের পুত্র ইব্রাহিম। শিশুপুত্র হারানো সামিউল দুর্ঘটনায় আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতদের একজন স্বাধীন মিয়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন।

মন্তব্যসমূহ