হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল গ্রেপ্তার

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করা হয়।

জেএসডির সহসভাপতি ও আ স ম আবদুর রবের স্ত্রী তানিয়া রব এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ৯টার পর ডিবি পুলিশের একটি দল আমাদের বাসায় আসে। তখন আমি পার্টি অফিসে ছিলাম। পুলিশ আমাদের বাসা ঘিরে রেখেছে শুনে বাসায় আসি। তখন গোয়েন্দা পুলিশ সদস্যরা বলেন, তাঁরা ব্যারিস্টার মইনুল হোসেনকে নিয়ে যেতে এসেছেন। পরে রাত ১০টার দিকে তাঁরা ব্যারিস্টার মইনুল হোসেনকে নিয়ে যান।

তানিয়া রব বলেন, যত দূর শুনলাম রংপুরে দায়ের হওয়া একটি মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা ছিল।

মন্তব্যসমূহ