জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফেসবুক লাইভে এসে নাসিরকে নিয়ে একি বললেন ‘গার্লফ্রেন্ড’! (ভিডিও)


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে জাতীয় ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে তিনটি অডিও ও ভিডিও আপ করেছেন এক তরুণী। এগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া ফেসবুক লাইভের একটি অডিওতে নিজেকে নাসিরের গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে বলতে শোনা যায়, কী ব্যাপার, তুমি আজকাল আমাকে এড়িয়ে চলছো কেন? তোমার জন্য আমার কতো কষ্ট হয়, জাননা। এক পর্যায়ে নাসিরকে বলতে শোনা যায়, আমাকে ব্লক করে দাও।

আরেকটিতে মেয়েটিকে বলতে শোনা যায়, আমাকে জান বলে ডাকো, সোনা বলে ডাকো। এক পর্যায়ে মেয়েটি উত্তেজিত হয়ে নাসিরকে বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার মেয়ের হবু জামাই উল্লেখ করে বকাঝকা করতে শোনা যায়।

এ সময় নাসিরকে বেশ অসহায় মনে হচ্ছিলো। বারবার তাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করলেও তরুণী তাকে বকাঝকা করে যাচ্ছিলো। নাসির তাকে বলছে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে তাই আমার মনটা ভালনা। এ কারণে আমি ফেসবুকে ছিলাম না।

তৃতীয় ফেসবুক লাইভের অডিওতে মেয়েটি কাঁদতে কাঁদতে নাসিরের সঙ্গে কথোপকথন শুরু করে এক পর্যায়ে তাকে গালাগাল করে আত্মহত্যার হুমকি দেয়। নাসির তাকে যতই শান্ত হতে বলছে, মেয়েটি ততই রেগে যাচ্ছে। নাসির মেয়েটিকে শুভা নামে ডাকতে শোনা গেছে। এক পর্যায়ে নাসির তার ক্যারিয়ার ধ্বংস না করার আকুতি জানালে মেয়েটিকে আরও উত্তেজিত হয়ে বকাঝকা করতে থাকে।
 সূত্র: শীর্ষনিউজ

মন্তব্যসমূহ