জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চকবাজারে পরিত্যক্ত ভবন ধস, আহত ৩

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ধসে পড়েছে। এতে তিনজন সামান্য আহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার থানার হরনাথ ঘোষ রোডের তালগাছিয়া মসজিদের কাছের তিনতলা পরিত্যক্ত ভবনটির একটি পাশ ধসে পড়ে।

এই ভবনটির মালিক আবদুল আজিজ। এটি ভাঙার কাজ চলছিল। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন দর্জি মাস্টার সারোয়ার হোসেন সাগর (৩০), রিকশাচালক সবুজ (৪০) এবং চট্টগ্রামের সাংবাদিক গোলাম মাওলা মুরাদ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা জানান, ভবনটির একপাশ ধসে একটি হলুদ ক্যাবের ওপর পড়ে। সেখানে গোলাম মাওলা মুরাদ ছিলেন। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন।

মন্তব্যসমূহ