জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যে কারনে অপুকে তালাক দিলেন শাকিব খান

বিবাহিত জীবনের দীর্ঘ নয় বছরেরও বেশি সময় পার করে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান কেন তালাক দিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসকে?

আজ সোমবার বিকেল থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কী কারণে সন্তানের জন্মের এক বছর পেরোতেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চাইছেন নায়ক, সে প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন সবাই। আর তা ছাড়া এ বিষয়ে স্পষ্ট করে গণমাধ্যমকে কিছু বলছেনও না শাকিব খান। শুধু জানিয়েছেন, তালাকনামায় তিনি সই করেছেন। ব্যস এটুকু বলেই আবার শ্যুটিংয়ে মন দিয়েছেন তিনি।

অপুকে তালাক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। আজ সন্ধ্যায় তিনি এনটিভিকে বলেন, ‘শাকিব খান তাঁর স্ত্রী অপু ইসলাম খান ওরফে অপু বিশ্বাসকে তিনি নিজে ডিভোর্স দিয়েছেন এবং ডিভোর্স দেওয়ার পরে যেটা মুসলিম পারিবারিক আইনের ৭-এর ১ ধারা মোতাবেক কনসার্ন পারসনকে জানানোর কথা যাকে ডিভোর্স দিল। অপু বিশ্বাসের ঢাকার ঠিকানায়, তাঁর পারমানেন্ট অ্যাড্রেস বগুড়ার ঠিকানায় এবং তিনি যেখানে বসবাস করেন কনসার্ন নর্থ সিটি করপোরেশনের মেয়র মহোদয়কে কপি দিয়েছেন, এটা আমার জানামতে।’

কী কারণে ভেঙে যাচ্ছে এত বছরের সম্পর্ক? জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘কারণ হলো, প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর (অপু বিশ্বাস) কাছ থেকে প্রতিদান পান নাই এবং তাঁর (শাকিব খান) পছন্দের সীমার মধ্যে অপু বিশ্বাসকে অর্থাৎ অপু ইসলাম খানকে কখনোই তিনি আনতে পারেন নাই।’

আইনজীবী শেখ সিরাজুল ইসলাম আরো জানান, গত ২২ নভেম্বর সন্ধ্যায় শাকিব খান তাঁর চেম্বারে আসেন। সেখানে তিনি অপুকে তালাক দেওয়ার ব্যাপারে তাঁর কাছে আইনগত সহায়তা চান।

এরপর শাকিব খানের পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের অফিস থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় তালাকের নোটিশ পাঠানো হয়।

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। এই দম্পতির এক বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

এর আগে আজ সন্ধ্যায় এনটিভি অনলাইনের কাছে অপুকে তালাক দেওয়ার বিষয়টি স্বীকার করেন শাকিব খান। তবে বারবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি অপু বিশ্বাস।

মন্তব্যসমূহ