নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে কথা বলা হয় সেটার যাতে পুনরাবৃত্তি না হয় আমরা সেটাই চাই।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউটের সেমিনার কক্ষে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের ১১ দফা প্রস্তাবনা, জনগণের প্রস্তাবনা শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আলোচনাসভার আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমাম।


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতা নেই বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সমঝোতার দরজা বন্ধ করে দিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, আপনাদের মুখের সংলাপের কথা ও মনের কথার যোজন যোজন দূরত্ব। আপনারা যখন সমঝোতার কথা বলেন তখন আমাদের ভাবতে হয়, এটা কি আপনাদের মনের কথা, নাকি মুখের কথা।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক দলগুলোর মধ্যে একটি কাজের সমঝোতা আমরা চেয়েছিলাম। প্রধানমন্ত্রী গণভবনে বেগম জিয়াকে ডেকেছিলেন। এরপরও আপনার ছেলের মৃত্যুর পর (খালেদা জিয়া ছেলে আরাফাত রহমান কোকো) সমবেদনা জানতে আপনার বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন আপনারা যে আচরণ করেছেন... যারা করে তারাতো সমঝোতায় বিশ্বাস করে না। এ দরজা কী করে খুলবো তা আপনারা ভাবুন।’

নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ নির্বাচনের দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের কাছে আমরা কিছু চাই না। আমাদের ১১ দফায় আমরা পরিষ্কারভাবে বলেছি- স্বাধীন কর্তৃত্বপূর্ণ নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো। তাদের কোনো দলের পক্ষ নেয়ার প্রয়োজন নেই। তারা আওয়ামী লীগ কিংবা বিএনপির পক্ষ কেন নেবে?’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো দলীয় বক্তব্য নিয়ে রাজনীতি চর্চা করে, নিজেদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করুক, তা আমরা চাই না। কিন্তু বিএনপি এমন একটি নির্বাচন কমিশন চায়, যেন তারা যেনতেনভাবে ক্ষমতায় আসতে পারে।’

এসময় তিনি বলেন, ‘জাতির পিতার হন্তারকদের পুরস্কৃত ও পুনর্বাসন করে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন? শত শত সেনাবাহিনীর অফিসার, জোয়ানদের হত্যা করে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন? বাংলাদেশের উচ্চ আদালত যাকে বলেছে- অবৈধ ক্ষমতা দখলকারী, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক? এমনকি প্রধান বিচারপতি এস কে সিনহা ষোড়শ সংশোধনীর রায়ের যে পর্যবেক্ষণ দিয়েছেন, সেখানেও তাকে (জিয়াউর রহমান) অবৈধ ক্ষমতা দখলদার বলেছেন। এমন হাস্যকর দাবিতো বিএনপি করেছে।’

বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার আসল খবর বের হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘থলের বিড়াল অবশেষে মিঁউ ডেকেছে। গাড়ি পোড়ানো তো বিএনপির পুরনো অভ্যাস। এটা আওয়ামী লীগের ট্র্যাক রেকর্ডে নেই। পরিকল্পিতভাবে রং সাইডে বাস রাখা হয়েছিল এবং পরিকল্পিতভাবে হামলার নাটক করেছে। তা পুলিশের রিপোর্টেই এসেছে।’

এ ঘটনায় দুই-একটি পত্রিকার রিপোর্টের সমালোচনা করে তিনি বলেন, ‘পত্রিকা আমাদের বিরুদ্ধে নেমেছে। তারা বিএনপিকে ক্ষমতায় আনতে আদাজল খেয়ে নেমেছে। ঠিক আছে, তারা তা করতেই পারে। তারা কোনো দলকে সমর্থন করতেই পারে। কিন্তু রাতকে দিন, দিনকে রাত কিংবা তিলকে তাল বানানো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়। ফেনীর ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে আওয়ামী লীগের ওপর দায় চাপানো হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা চাই, বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচনের মাধ্যমে তারা যে জনপ্রিয়তার দাবি করতে চাচ্ছে, তা যাচাই করুক।’

কাদের বলেন, ‘বিএনপির রাজনীতি পরের নির্বাচনের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য নয়। কিন্তু আওয়ামী লীগ পরবর্তী জেনারেশনের জন্য রাজনীতি করে।’

মন্তব্যসমূহ