জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

হজে গিয়ে আরো ২ বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে হজ পালন করতে গিয়ে মৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

স্থানীয় সময় সোমবার বিকেলে মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মো. শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশির।  তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

এর আগে শনিবার মক্কায় আবদুস সোবহান নামের  আরেক ব্যক্তির মৃত্যু হয়।  তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

মক্কায় বাংলাদেশ হজ অফিসের কনসাল মাকসুদুর রহমান দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলামের পাসপোর্ট নম্বর- বিএম ০৩৮৯০০৪ ও পিআইডি নম্বর- ০৯৫১০৫৮।  আবদুস সোবহানের পাসপোর্ট নম্বর- বিএম ০৬০৩৪৯৬ ও পিআইডি নম্বর-১৪৩৫১৩৯।

এ পর্যন্ত সৌদি আরবে হজ করতে গিয়ে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।  তাঁদের মধ্যে মক্কায় ১৩ জন ও মদিনায় একজন মারা যান।

মক্কা বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত ৬৪ হাজার ১৫৮ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন। এনটিভি

মন্তব্যসমূহ