জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইমরান-খুশি কবীরের মামলা খারিজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকারকর্মী খুশি কবীরের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।

এর আগে রোববার বেলা ১১টায় একই আদালতে রাজধানীর চকবাজার এলাকার ব্যবাসয়ী পরিচয়ে হাজি মোহাম্মদ বাদল বাদী হয়ে ওই মামলাটি করেন।

বিচারক আদেশে বলেন, আরজিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তা খারিজ করে দেওয়া হলো।

বাদী আরজিতে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজের মা হিসেবে শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। এ ঘটনায় তিনি মামলাটি করেছেন।

এজাহারে বাদী বলেন, ‘২০১৭ সালের ২৬ মে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজের মা হিসেবে শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন।’

মামলায় অভিযোগে আরও বলা হয়,  তাদের বক্তব্য পর দিন বিভিন্ন পত্র-পত্রিকায় আসে। এতে প্রধামন্ত্রীর মানহানি হয়েছে বলে আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

প্রসঙ্গত, ২৬ মে সন্ধ্যায় ভাস্কর্য সরানোর প্রতিবাদে ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে বের হওয়া গণজাগরণ মঞ্চের একটি মিছিল থেকে প্রধানমন্ত্রীকে 'কটূক্তি' করে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরে দুটি মামলা হয়েছে।



শীর্ষ নিউজ

মন্তব্যসমূহ