নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

বিএনপির ওপর জনগণের আস্থা নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যেতে চাওয়া দল বিএনপি, নির্বাচন ঠেকাতে পারেনি। তাদের ওপর জনগণের আস্থা নেই, তাই আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে।

এক এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারামুক্তি দিবস উপলক্ষে আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান দলীয় নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরে খালেদা জিয়া আন্দোলন করে ক্ষমতায় যেতে চেয়েছিল। নির্বাচন ঠেকাতে পারেনি, তারপরও তার এই অবস্থা। বাংলাদেশের মানুষ সাড়া দেয়নি, উল্টো বাংলাদেশের মানুষের ধাওয়া খেয়ে তারপর সে অফিস থেকে কোর্টে গেছে, সেখান থেকে ঘরে ফিরে গেছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তাদের (বিএনপি) ওপর জনগণের বিশ্বাস নেই, আস্থা নেই। এরা লুটেরার পার্টি। ক্ষমতার ওপর থেকে যে দল সৃষ্টি হয় সে দল জনগণকে কিছু দিতে পারে না, তার প্রমাণ পাওয়া গেছে। যতই বিএনপি বলুক, তারা দুইবার ক্ষমতায় ছিল, তিনবার ক্ষমতায় ছিল। মানুষকে কী দিয়েছে, মানুষকে দেয়নি, শুধু তাদের হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ভোট দিয়ে আজকে যে উন্নয়নটা পাচ্ছে, সেটা প্রতিটি মানুষ উপলব্ধি করে। একটা সরকারের ধারাবাহিকতা যে একান্তভাবে প্রয়োজন সেটাও আজকে প্রমাণিত। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণই, তাদের সামাজিক উন্নতি হয়, গ্রাম থেকে মানুষের আজকে অর্থনীতির উন্নতি হচ্ছে। কাজেই আগামীতেও নির্বাচন আমি বিশ্বাস করি, জনগণ আজকে যে উন্নয়নের সুফল পাচ্ছে, নিশ্চয় সেই সুফলের ধারাবাহিকতা বজায় রেখে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে।’

আলোচনায় প্রধানমন্ত্রীর স্মৃতিচারণায় উঠে আসে সেনাসমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর ও দলের নেতাকর্মীদের ওপর মামলা, হামলা ও নির্যাতনের বিভিন্ন ঘটনা। পাশাপাশি ৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের দুঃসময় ও নেতাকর্মীদের ত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের অবদান তুলে ধরে এসময় প্রধানমন্ত্রী বলেন, নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া দলের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখে কাজ করতে হবে। দায়িত্ববোধ থেকে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। এনটিভি

মন্তব্যসমূহ