পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ৩

জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ দাবি করেছে, সেখান থেকে নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করা হয়েছে। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নারী-শিশুসহ নয়জনকে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশের এ অভিযানের সময় ওই বাড়ি থেকে দুটি সুইসাইডাল ভেস্ট, পাঁচটি গুলিসহ একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরকদ্রব্য থাকতে পারে—এ সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছালে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী।

জঙ্গি সন্দেহে আটকরা হলেন ইব্রাহিম হোসেন (২৬), তাঁর ভাই ইসরাফিল হোসেন (২৪) এবং তাঁদের বোনজামাই রবিউল ইসলাম (২৫)।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তথ্য ও তাদের উপস্থিতিতে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা পুলিশ ইব্রাহিম হোসেনের বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ওই বাড়ি থেকে সবাইকে বের হয়ে আসতে বলা হয়। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে বাড়ি থেকে তিনজন বের হয়ে আসেন। তাঁরা তিনজনই নব্য জেএমবির সক্রিয় সদস্য। আটকের পর তাঁদের তানোর থানায় নেওয়া হয়েছে।

পরে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি ৭ দশমিক ৬২ এমএম বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই বাড়িতে একটি শক্তিশালী বোমাসহ কিছু বিস্ফোরকদ্রব্য রয়েছে। বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী।

এদিকে, আজ সোমবার সকালে ওই বাড়ি থেকে চার শিশু ও তিন নারীসহ নয়জনকে উদ্ধার করে তানোর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তাঁরা হলেন ইব্রাহিম ও ইসরাফিলের বাবা রমজান আলী, মা আয়েশা বেগম, রমজানের মেয়ে হাওয়া খাতুন, ইব্রাহিমের স্ত্রী মর্জিনা খাতুন, ইসরাফিলের স্ত্রী হারেছা খাতুন এবং হাওয়া খাতুনের এক মেয়ে ও মর্জিনা খাতুনের তিন বছরের শিশুকন্যা।

পাঁচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, ১০/১২ বছর ধরে রমজান আলীর পরিবারের সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদের নামাজ পড়ে আসছেন। চলতি রমজান মাসেও তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে থেকে রোজা রাখা শুরু করেন। গত বছর রমজান আলী ও তাঁর স্ত্রী আয়শা বেগম হজ পালন করে এসেছেন।

মঞ্জু জানান, ইব্রাহিম ও ইসরাফিলের বাবা রমজান আলী তানোর উপজেলার গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ইব্রাহিম ও ইসরাফিল মাদ্রাসায় লেখাপড়া করেছেন।

ইব্রাহিমের সার ও কীটনাশকের দোকান রয়েছে। আর ইসরাফিল কৃষিকাজ করেন। তাঁদের ভগ্নিপতি রবিউলের বাড়ি পাশের গ্রামের চকপাড়ায়। রবিউল কাঠমিস্ত্রির কাজ করেন। স্ত্রীর সন্তান হওয়ার পর থেকে রবিউল শ্বশুরবাড়িতে ছিলেন বলে জানান ওয়ার্ড সদস্য মঞ্জু। এনটিভি

মন্তব্যসমূহ