হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: ইমরান-খুশী কবিরসহ দেড়শ জনের নামে মামলা


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকার কর্মী খুশি কবীরসহ দেড়শ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার বাদী হাজী মোহাম্মদ বাদল রাজধানী চকবাজারের একজন ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেন বাদল।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে আদেশ পরে দেয়া হবে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ২৬ মে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাদের বক্তব্য পর দিন বিভিন্ন পত্র-পত্রিকায় আসে। এতে তার মানহানি হয়েছে বলে আদালতে মামলাটি দায়ের করেন।

শীর্ষ নিউজ

মন্তব্যসমূহ