পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করেননি শেখ হাসিনা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া আর কারো কাছে কখনো আত্মসমর্পণ করেননি।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুর পূর্ব দিকের সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ভাস্কর্য নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে ভাস্কর্যের লোকেশনের সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখানে ঈদের জামাত হয়। ঈদগাহের পাশে ভাস্কর্যটা এমনভাবে স্থাপন করা হয়েছে যেটা নামাজের সময় সামনে থাকে। কাজেই এ বিষয়টা নিয়ে আমাদের নেত্রী প্রশ্ন তুলেছেন।


তিনি বলেন, দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে ভাস্কর্যগুলো আছে সেগুলো সরানোর প্রশ্নই উঠে না।

গ্রিক মূর্তি স্থাপন ও অপসারণ দুটিই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাস্কর্য সুপ্রিম কোর্টের সামনে স্থাপন ও সরানো প্রধান বিচারপতির সিদ্ধান্তের ব্যাপার। এখানে আমরা মতামত দিতে পারি কিন্তু সরানোর মূল এখতিয়ার সুপ্রিম কোর্টের। আর এ বিষয়ে খালেদা জিয়া বলছেন এক কথা আবার মওদুদ আহমেদ বলছেন ভিন্ন কথা।

কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনার অসম সাহসে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।

রোজা ও যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোজার প্রস্তুতি শুরু করে দিয়েছি। উত্তর জনপদের ট্রাফিক ব্যবস্থা ভালো থাকবে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো ফিটনেসবিহীন গাড়ি। এ গাড়িগুলো জায়গায় জায়গায় নষ্ট হয় এবং অতিরিক্ত ট্রিপ নিতে গিয়ে বেপরোয়া গাড়ি চালায়। এতে ঈদের সময় যানজটের সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে রাস্তায় যানজট হওয়ার কোনো কারণ নেই।

মন্ত্রী বলেন, রাস্তার শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে ধৈর্য্যের অভাব আছে। এটি দূর করতে মালিক-শ্রমিক-নেতাদের সঙ্গে আমরা ইতোমধ্যে কথা বলেছি। ঈদের সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এবার বেশি করে আনসার নিয়োগ করেছি। যানজটপ্রবণ জায়গাগুলোতে আনসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মালিকদের অনুরোধ করা হয়েছে তারা যেন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামান।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপদ (সওজ) ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন প্রমুখ।

মন্তব্যসমূহ