তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

রাজশাহীতে একটি এলাকা ঘিরে পুলিশের ‘ব্লক রেইড’

রাজশাহী নগরীর হড়গ্রাম টুলিপাড়া এলাকা ঘিরে ব্লক রেইড দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল ১০টার দিকে পুরো এলাকা ঘিরে চলছে এ বিশেষ অভিযান।

তবে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলছে এমন খবরে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। এটি জঙ্গি আস্তানায় অভিযান নয় বলে জানিয়েছে নগর পুলিশ।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, নগরীর ওই এলাকায় ব্লক রেইড চলছে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। এর আগে সোমবার দিবাগত রাত ১১টার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। এরপর সকাল থেকেই ঘিরে ফেলা হয় এলাকাটি।


তিনি আরো বলেন, মুলত: বাসা ভাড়া নিয়ে ছদ্মবেশে সংঘটিত অপরাধ দমনে বিশেষ এ তল্লাশি অভিযান চলছে। এর আগেও বিভিন্ন সময় নগরীজুড়ে এ অভিযান চলেছে। তবে রাতের বেলায় অভিযান চলায় বিষয়টি জনমনে তেমন প্রভাব ফেলেনি। অভিযান শেষে গুরুত্বপূর্ণ কিছু পেলে জানানোর কথাও জানান ওই নগর পুলিশ কর্মকর্তা।আরটিএনএন

মন্তব্যসমূহ