নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

বাংলাদেশের মানুষের গড় আয়ু সাড়ে ৭১ বছর

এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০১৬ সালের হিসাবে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস এবং নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস। দেশে এখন নারীদের বর্তমান গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।
২০১৫ সালে বাংলাদেশিদের গড় আয়ু  ছিল ৭০ বছর ৯ মাস। ২০১৪ সালের হিসাবে গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। এর আগের বছর ২০১৩ সালে ছিল ৭০ বছর ৪ মাস। |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্যের আলোকে তৈরি করা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) একনেক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন।
তিনি বিবিএসের তথ্যের বরাত দিয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস, যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস, যা তার আগের বছর ছিল ৭২ বছর।’
মন্ত্রী বলেন,‘বিশ্বে বর্তমান গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সেই তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি।’ এটি আমাদের জন্য ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।

সূত্র: বাসস

মন্তব্যসমূহ