তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান: দেবাশীষ বিশ্বাস

কয়েকদিন আগেই আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতীয় গায়ক সনু নিগম। তাঁর এই মন্তব্যের ব্যাপক সমালোচনা হচ্ছে। এবার যুক্ত হলেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক  ও চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস।  সনু নিগমের সমালোচনা করার পাশাপাশি আজানের ধ্বনির প্রতি ভালোলাগার কথা জানাতে ভুলেননি তিনি।

আজ বুধবার নিজের ফেসবুক পেজে আজান নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন দেবাশীষ বিশ্বাস। সেখানে তিনি লিখেছেন, ‘১৯৯২ সালের কথা, আমার বাবা দিলীপ বিশ্বাস একটি ফ্ল্যাট কেনার কথা ভাবছিলেন। সবাই তাঁকে গুলশান-বনানী-বারিধারায় কেনার পরামর্শ দিচ্ছেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পরীবাগে ফ্ল্যাটটি কিনলেন বাবা, যেটি কি না এখন পর্যন্ত আমাদের একমাত্র বর্তমান ও স্থায়ী নিবাস। মসজিদ সংলগ্ন পরীবাগে এত দাম দিয়ে কেন ফ্ল্যাট কেনা হলো, বাবাকে এই প্রশ্ন করা হলে তিনি সবসময় বলতেন, 'অন্য কোনো জায়গায় চাইলেই তো কিনতে পারতাম, কিন্তু ভোর বেলায় মসজিদ থেকে ফজরের নামাজের আজান তো শুনতে পেতাম না। তাই এখানেই ফ্ল্যাটটা কিনেছি, যাতে ফজরের আজান শুনে আমার ঘুমটা ভাঙে।’

সনু নিগামের সমালোচনা করে বাংলাদেশি এই জনপ্রিয় উপস্থাপক  আরো বলেন, ‘আমি মনে করি, পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। আমি যতবার যতগুলো মাজার মসজিদে গিয়েছি, অন্য অনেকেরই হয়তো যাওয়া হয়নি। তাই বলছি- রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম, মোহিত চৌহান, অরিজিৎ সিংদের যাতাকলে পিষ্ট, দিশেহারা,নেশায় আসক্ত হয়ে মানসিকভাবে অসুস্থ সনু নিগমকে ধিক্কার জানানোর ভাষাও আজ আমি হারিয়ে ফেলেছি।’

ভারতের সঙ্গীতশিল্পী সনু নিগম আজান নিয়ে বিরক্তি প্রকাশ করে গত সোমবার একটি টুইট করেছিলেন। এর পরই ব্যাপক  সমালোচনার মুখে পড়েন তিনি।   এনটিভি

মন্তব্যসমূহ