তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

প্রেমিকার সঙ্গে ঝগড়া করে কেরোসিন ঢেলে গায়ে আগুন

রাজধানীর সোবহানবাগে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।
শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া সুমন কুমার পালকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরির সন্ধানে থাকা সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সোবহানবাগে ডেন্টাল কলেজ ছাত্রাবাসের পাশে গায়ে আগুন দেন সুমন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
সুমনকে হাসপাতালে নিয়ে আসা কামরুল ইসলাম নামে তার এক বন্ধুর বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রীর সঙ্গে সুমনের প্রেমের সম্পর্ক ছিল।
“সম্পর্কে টানাপড়নের কারণে বিকেলে সুমন ওই ছাত্রীকে ডেন্টাল কলেজ হোস্টেলের পাশে ডেকে আনেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।”

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সুমনের আরেক বন্ধু বলেন, চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিলেন সুমন।

বার্ন ইউনিটে দায়িত্বরত চিকিৎসক ফাহমিদা জানান, সুমনের শ্বাসনালীসহ শরীরের ৩৬ শতাংশ পুড়ে গেছে।

সুমনের বাড়ি যশোর জেলার অভয়নগরের পূর্বনলিশিয়া গ্রামে। স্বপন কুমার পালের ছেলে তিনি।

ধানমন্ডির তল্লাবাগের একটি মেসে থাকেন সুমন। বিডিনিউজ

মন্তব্যসমূহ