তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানা’ মিলল ১৪ ড্রাম রাসায়নিক, অস্ত্র

ঝিনাইদহ সদর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালিয়ে বেশ কিছু রাসায়নিক ভর্তি ড্রাম, অস্ত্র, গুলি ও জেহাদি বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ অভিযান শুরু হয়। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সাউথ প’ বা ‘দক্ষিণের থাবা’।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের খুলনার রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি দিদার আহমেদ বলেন, ওই বাড়ি থেকে রাসায়নিক ভর্তি ১৪টি ড্রাম, একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও বেশ কিছু জেহাদি বই উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। বোমা বিশেষজ্ঞ দল সেখানে কাজ করছে।

এর আগে আজ সকাল ৬টার দিকে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়। বাড়িটির খুব কাছাকাছি অবস্থান নিয়েছে তারা। এ ছাড়া সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে এসেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঠনঠনিপাড়ার ওই বাড়িটি ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান।

গতকাল রাত ১০টা থেকেই পুলিশের খুলনার রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ ঝিনাইদহে অবস্থান করছেন। তিনি অভিযানের সার্বিক দিক তত্ত্বাবধান করছেন বলেও পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ জানান। এনটিভি

মন্তব্যসমূহ