তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কোন ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় সময় শনিবার ৭.৫৫মিনিটে এ পরীক্ষা চালানো হয় জাপান সাগরের পূর্ব দিক বরাবর। তবে প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

পিয়ংইয়ং গত বছরগুলোতে বেশ কয়েকটি পরমাণু পরীক্ষা চালিয়েছে।


আর এবারের পরীক্ষা এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে।

এ বৈঠকে তারা বলেছেন উত্তর কোরিয়ার পরমাণু হুমকিই তাদের কাছে অগ্রাধিকার পাবে। আর এটি ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা এবং আক্রমণাত্মক বিবৃতি ওই অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে বলেছিলেন উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার সমুচিত জবাব দেয়া হবে।

সূত্র: বিবিসি

মন্তব্যসমূহ