তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইসলামী ব্যাংকে আকর্ষণীয় পদে চাকরি, বেতন ৫৫ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ‘অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। সার্টিফাইড এন্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট (সিএএমএস) সনদপত্রধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

বেতন

প্রথম ছয়মাসের শিক্ষানবিশকালীন সময় সফলভাবে শেষ হওয়ার পর নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতিমাসে ৫৫ হাজার ৫০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

ইসলামী ব্যাংকের ওয়েবসাইট (career.islamibankbd.com) থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে-

মন্তব্যসমূহ