পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

যুক্তরাজ্যে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় দেড়'শ মসজিদ

যুক্তরাজ্যে রোববার দেড়শ'রও বেশি মসজিদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
ইসলাম সম্পর্কে জানা এবং প্রশ্ন করতে উৎসাহিত করার লক্ষ্যে #VisitMyMosque (আমার মসজিদে ঘুরে আসুন) নামে এই ইভেন্টটির উদ্যোক্তা মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন।
রোববার পুরো দিনভর #VisitMyMosque হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করতে দেখা যায় এবং বিভিন্ন মানুষ তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
'সুন্দর'
স্বামী এবং কন্যাকে নিয়ে ওকিংয়ের শাহ জাহান মসজিদে বেড়িয়ে আসার পর এই মন্তব্য করেন র‍্যাচেল এস্পোস্তি।


'ঝলমলে পাথর বসানো হিজাব'
লেস্টারের এমকেএসআই মসজিদে হিজাব পরে দেখে ক্রিশ্চিনা এমেটের শিশুকন্যা।

'প্রথম দেখা'
লিডসে আলী আসলাম তার শিশুপুত্রকে প্রথমবারের মত মসজিদ দেখাতে নিয়ে যান। আলী তার টুইটারবার্তায় লেখেন, তিনি যেই এলাকায় বেড়ে উঠেছেন সেখানেই সড়কের শেষপ্রান্তে ছিল এই মক্কা মসজিদটি। মসজিদের ভেতরের সুন্দর কারুকার্যের ছবি তিনি টুইটারে শেয়ার করেন।
'আমাদের সকল প্রশ্নের জবাব পেয়েছি'
বোল্টনের জাকারিয়া জামে মসজিদ পরিদর্শনের পর এলিজাবেথ কস্টেলো বলেন, তিনি সেখানে গিয়ে গর্বিত এবং নতুন একজন বন্ধুও হয়েছে তার।
"আব্রাহাম খুবই দারুণ একজন মানুষ। সে আমাদের অনেক সময় নিয়ে মসজিদ ঘুরে দেখিয়েছে, নামাজের সময় জানিয়েছে, মৃতদেহ ধোয়ার ব্যবস্থা সম্পর্কে বলেছে। আমাদের সব প্রশ্নের উত্তর পেয়েছি"। বিবিসিকে বলেন তিনি।
'সাদর অভ্যর্থনা'
লেস্টারের হোম ফার্মে পুলিশ সদস্যরা মসজিদ ঘুরে যান। কিন্তু সবাই যে দিনটি নিয়ে খুব উৎসাহী ছিল তাও নয়। যেমনটা কিথ ফ্রাঙ্কিশ তার টুইটাবার্তায় উল্লেখ করেছেন:

মন্তব্যসমূহ