জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

সাংবাদিক নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : আইজিপি

রাজধানীর শাহাবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ রোববার দুপুরে শরীয়তপুরের পালং তুলাশার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশপ্রধান এ কথা বলেন।

এ সময় পুলিশের মহাপরিদর্শক বলেন, শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় যাচাই-বাছাই করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, রাষ্ট্রের সববিষয় জনসম্মুখে তুলে আনতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক ও পুলিশের সঙ্গে সবসময় সুসম্পর্ক থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টায় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মাহামুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান প্রমুখ।

পুলিশপ্রধান শহীদুল হক ১৯৭৩ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ