কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

 কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতাবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জ...

সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে-গুলি করে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় সফিউল্লাহ বাবু (৫৫) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবুর ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে দরজা ভেঙে একদল ডাকাত তাঁদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালংকার লুট করার সময় বাধা দেন তাঁর বাবা। এ সময় ডাকাতরা তাঁর বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

স্থানীয় তেওয়ারীগঞ্জ ইউপির চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২টার দিকে সাবেক ইউপি সদস্য সফিউল্লার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ সময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাঁদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ