পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

পৃথিবীর সব থেকে বেশি বয়সের জীবিত মানুষ

এমবা গোতো। ইন্দোনেশিয়ার প্রবীনতম নাগরিক। বয়স আনুমানিক ১৪৬ বছর। ১০ সন্তানের পিতা তিনি। ছিল ৪ বউ, যদিও কেউই এখন আর বেঁচে নেই। এমবা গোতো এখন তাঁর পরিবারের এক এবং অন্তিম জীবন যিনি দেড় শতক ধরে পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছেন। ১৮৭০ সালে জন্ম, এখন তিনি দেড়শোর দিকে...। এই প্রদীপ নিভলেই যবনিকা  টানা হবে ইতিহাসের জীবন্ত দিনপঞ্জির। ঠিক মনে নেই, কবে জন্মেছিলেন! এমবা গোতো শুধু এই টুকুই মনে করতে পারেন বর্ষবরণের এক সন্ধ্যায় জন্ম হয়েছিল তাঁর, এমনটাই নাকি তাঁকে বলেছেন তাঁর মা বাবা। আর এই 'মিথ'কে মাথায় রেখেই প্রতি বছরের ন্যায় এবছরও সেলিব্রেট হল এমবা গোতোর জন্মদিন। পরিবারের দাবি তাঁর বয়স হল ১৪৬।
২০১০ সালে ইন্দোনেশিয়ার জনগণনা অনুযায়ী সরকারি ভাবেই এমবা গোতোর বয়স নথিভুক্ত করা হয়েছিল ১৪২ বছর। সেই হিসেব করলে তিনি এখন ১৪৮। তবে পরিবার বলছে তিনি ১৪৬। নিজের জন্মদিন মনে করতে না পারলেও এমবা গোতো এখনও স্পষ্ট মনে করতে পারেন সেই দিনের কথা যেদিন তিনি চিনির কারখানা তৈরি করেছিলেন।
১৯৮৮ সালে তাঁর ৪ স্ত্রীর মধ্যে শেষ জন মারা যান। সেই থেকেই নিঃসঙ্গ জীবন। তবে জীবনের প্রতি তাঁর প্রেম কিন্তু আজও অটুট। জীবনকে ছাড়তে চাইলেও, জীবন যে তাঁকে বেঁধে রেখেছে, যেমন নোঙর বেঁধে রাখে নৌকাকে। ১২২ বছর যখন বয়স তাঁর, জীবন থেকে মোহ উঠে যায়। তবে মৃত্যুকে জড়িয়ে ধরতে এখনও পারেননি এমবা গোতো। দীর্ঘায়ুর রসদ কী? জানতে চাইলেই এমবা গোতো আধো আধো সুরে বলেন, "ধৈর্যই তাঁর দীর্ঘায়ুর একমাত্র কৌশল"। তবে অনেকেই মনে করেন এমবা গোতোর জন্ম বৃত্তান্ত সঠিক নয়।  নতুনবার্তা

মন্তব্যসমূহ