তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

এক গুলিতে তিন আইএস জঙ্গি নিহত!

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) তিন জঙ্গি এক গুলিতেই নিহত হয়েছেন। এক ব্রিটিশ সৈন্য এক হাজার ৮০০ মিটার দূর থেকে গুলিটি ছুড়েছিলেন!  

বিট্রেনের স্পেশাল এয়ার সার্ভিসের (এসএএস) সদস্যরা গত নভেম্বরে ইরাকের একটি গ্রামে ওই অভিযানটি পরিচালনা করেন। সেখানে আইএস জঙ্গিরা নারী ও শিশুদের গুলি করার প্রস্তুতি নেওয়ার সময়ই ওই গুলি ছোড়া হয়।

দূর থেকে লক্ষ্যে গুলি করতে দক্ষ ওই সৈন্য (স্নাইপার) তাঁর বন্দুক থেকে গুলিটি ছুড়লে প্রথমটি জঙ্গির মাথায়, এরপর অন্যজনের বুকে এবং শেষের জনের ঘাড়ে গুলিটি বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তাঁরা তিনজন নিহত হন।
এরপর স্পেশাল এয়ার সার্ভিসের দলটি গুলি করতে করতে বাড়িটিতে প্রবেশ করে। তারা ওই এলাকা ত্যাগ করার আগে জঙ্গিদের আঙুলের ছাপ ও ছবি নিয়ে নেন এবং পুরো বাড়ি তল্লাশি করেন।

ডেইলি মেইল জানায়, একটি ঘরের দ্বিতীয় তলায় বেসামরিক নাগরিকদের জড়ো করা হয়েছিল। জঙ্গিরা তাঁদের দিকে বন্দুক তাক করে এবং জানালা বন্ধ করার নির্দেশ দেয়। তখনই স্পেশাল এয়ার সার্ভিসের দলটি সিদ্ধান্ত নেয়, তাঁদের বাঁচানোর জন্য গুলি করা ছাড়া কোনো উপায় নেই। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ