জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মালিকের লাশের পাশে ঘোড়ার অঝোরে কান্না!

মালিকের লাশবাহী কফিন দেখে কান্নায় ভেঙে পড়ল ঘোড়া! মালিকের প্রতি পোষা প্রাণীর এই ভালোবাসা দেখে উপস্থিত সবাই হতবাক! এই দৃশ্যে অজান্তেই অনেকের চোখেও জমে অশ্রু।

ঘোড়ার মালিক ব্রাজিলের উত্তর শহরের বাসিন্দা ৩৪ বছর বয়সী ওয়েংনার ডি লিমা ফিগারিডো। তিনি এ বছরের প্রথম দিন শহরের সামনের সৈকতে একাই মোটরকবাইক চালাচ্ছিলেন। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, শোকে কাতর ঘোড়াটি মাথা উঁচু-নিচু করে উচ্চ স্বরে হ্রেষাধ্বনি দিচ্ছে। ওই সময় ওয়েংনারের বিলাপরত বন্ধু ও পরিবারের সদস্যরাও ঘোড়ার সঙ্গে শোকে ভেঙে পড়েন।

ওয়েংনারের ভাই ওয়ান্ডার ডি লিমা বলেন, পরিচয় হওয়ার পর থেকেই তাদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওয়েংনারের সব কিছুই ছিল ওই ঘোড়াটিকে ঘিরে।

ফ্রান্সিলিও লিমিরা নামে ওই পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘ঘোড়ার এ ধরনের আচরণ দেখাটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। যদি আমি সেখানে না থাকতাম, তাহলে আমি নিজেকেই বিশ্বাস করতাম না।’ ডেইলি মেইল/এনটিভি

মন্তব্যসমূহ