ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

রোহিঙ্গাবাহী ৮ টি নৌকা ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৩ টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী ৮ টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

শনিবার ভোরে নাফ নদীর শূন্য রেখা থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।

আটটি নৌকায় শতাধিক রোহিঙ্গা মুসলিম ছিল বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে।


টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটলিয়ানের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফ সীমান্তের নাফ নদীর উনছিপ্রাং, ঝিমংখালী ও নয়াপাড়া পয়েন্ট দিয়ে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ৮টি নৌকাযোগে মায়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

এ সময় বিজিবি টহল দলের সদস্যদের কড়া পাহারায় এসব নৌকা নাফ নদীর শূন্য রেখা থেকে ফেরত পাঠিয়েছে।

প্রতি নৌকাতে ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু ছিল বলেও জানিয়েছেন ওই বিজিবি কর্মকর্তা।আরটিএনএন

মন্তব্যসমূহ