ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

চট্রগ্রাম কাস্টমস হাউসের গোপন নথি গার্মেন্টস ফ্যাক্টরিতে !

চট্টগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কাস্টম হাউসের ৬৫টি গোপন নথি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা দল।
কাস্টমস ইন্টেলিজেন্স থেকে জানানো হয়েছে চট্টগ্রামের নয়াবাজার এলাকায় ওই কারখানায় অভিযান চালিয়ে আসবাবপত্রের ভেতর থেকে নথিগুলো উদ্ধার করে গোয়েন্দারা।
তাৎক্ষনিকভাবে নথিগুলো পর্যালোচনা করে দেখা যায় যে এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের।
এর মধ্যে ১১টি নথি ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত, ৪৩টি বিচারাধীন বিভিন্ন মামলা এবং বাকী ১২টি শুল্ক ও অন্যান্য বিষয়ক নথি রয়েছে।
কিন্তু কাস্টমস হাউসের গোপন নথি কি করে একটি গার্মেন্ট কারখানায় গেলো সেটি এখনো জানা যায়নি।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে ব্যাংক গ্যারান্টি ও বিচারাধীন মামলার মতো স্পর্শকাতর নথি কি করে গার্মেন্টে গেলো সে বিষয়ে তারা পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নিয়েছে। বিবিসি

মন্তব্যসমূহ