জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মেসেঞ্জারে চালু হলো গ্রুপ ভিডিও চ্যাট

আবারও নতুন ফিচার শুরু করল ফেসবুক মেসেঞ্জার। গ্রুপ ভিডিওকল ফিচারের মাধ্যমে এখন থেকে মেসেঞ্জারে থাকা একাধিক বন্ধুর সঙ্গে একসঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। ম্যাশেবল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।

মেসেঞ্জারে ভিডিও চ্যাট করার সুবিধা চালু হয়েছে বেশ কিছুদিন। তবে সেটি শুধু নির্দিষ্ট একজনের সঙ্গে চ্যাট করার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। গ্রুপ ভিডিও চ্যাটের আওতায় একাধারে সর্বোচ্চ ছয়জনের সঙ্গে ভিডিও চ্যাট করা সম্ভব হবে।

মেসেঞ্জারের সর্বশেষ ব্যবহার করা সব ব্যবহারকারীই এই ফিচার উপভোগ করতে পারবেন। একই সঙ্গে মেসেঞ্জারের এই সংস্করণে গ্রুপ ভিডিওকলের সঙ্গে আরো একটি নতুন ফিচার চালু করা হয়েছে। স্ন্যাপচ্যাটের আদলে গড়া এই ফিচারের মাধ্যমে বিভিন্ন অ্যানিমেটেড মাস্ক ব্যবহার করা যাবে ভিডিও ক্লিপে কিংবা গ্রুপ ভিডিও চ্যাটে।

গ্রুপ ভিডিও কল করার জন্য বিশেষ কোনো নিয়ম অনুসরণ করতে হবে না। ঠিক যেমনটা ওয়ান-টু-ওয়ান ভিডিও কল করার জন্য ভিডিওকল আইকনে ক্লিক করলেই কল চলে যেত, এখানেও ঠিক তেমনটাই।

যদিও একাধারে ছয়জন ভিডিও চ্যাট করতে পারবে, কিন্তু ভিডিও ছাড়া শুধু অডিওর মধ্যে ৫০ জন পর্যন্ত যোগ হতে পারে এই গ্রুপ কলে।

মেসেঞ্জারের নিন্দুকের অভাব নেই। তবে ফিচার যোগ করার দিক থেকে মেসেঞ্জার কখনো থেমে থাকেনি। মাত্র কয়েক দিন আগে বেশ কিছু ইন্সট্যান্ট গেম যুক্ত করে ফেসবুক। তা ছাড়া অন্যান্য মেসেজিং অ্যাপ, যেমন—হোয়াটসঅ্যাপের চেয়ে ব্যবহারকারী কিংবা ফিচার সবকিছুর দিক থেকে বেশ এগিয়ে মেসেঞ্জার। এনটিভি

মন্তব্যসমূহ