হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

জাকার্তায় পুলিশের গুলিতে ৩ সন্দেহভাজন নিহত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বাড়িতে পুলিশের বিশেষ সন্ত্রাসবাদ-বিরোধী ইউনিটের সদস্যদের সঙ্গে গোলাগুলিতে তিন সন্দেহভাজন নিহত হয়েছেন।

বুধবার জাকার্তার দক্ষিণাংশের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো।

তিনি বলেন, ‘অভিযানের সময় আমরা সতর্ক থাকার চেষ্টা করেছি। তারা বাড়ির ভেতর থেকে বোমার মতো কিছু ছুড়ে ফেলেছিল, তবে সেটি বিস্ফোরিত হয়নি। তারপর তারা গুলি করতে শুরু করে।’


এর আগে জাকার্তা ও অন্যান্য এলাকায় আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে গ্রেপ্তার করে ইন্দোনেশীয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর ওই বাড়িতে অভিযানে যায় তারা।

এক সন্দেহভাজনকে জীবিত ধরা হয়েছে বলে জানিয়েছেন রিকওয়ান্তো।  

পুলিশের ধারণা, গত ১০ ডিসেম্বর জাকার্তার নিকটবর্তী স্থান থেকে আটক সন্দেহভাজন জঙ্গির সঙ্গে এই সন্দেহভাজনদের সংযোগ রয়েছে। ওই আটক জঙ্গি প্রেসিডেন্ট প্রাসাদে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি।

সূত্র: রয়টার্স, দ্যা গার্ডিয়ান

মন্তব্যসমূহ