হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৩


ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত প্রদেশ পাপুয়ায় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ হারকিউলিস সি-১৩০ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় আরোহীদের সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উড়োজাহাজটিতে তিন পাইলট এবং আরো ১০ জন সেনা সদস্য ছিলেন। স্থানীয় সময় রোববার সকালে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানবাহিনী প্রধান আগাস সুপ্রিয়াতনা বলেছেন, খারাপ আবহাওয়ার কারণেই প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।


হারকিউলিস সি-১৩০ উড়োজাহাজটি খাবারের সরঞ্জাম নিয়ে তিমিকা থেকে ওয়ামেনা যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছিই হঠাৎ করে সেটি নিচে নেমে এসে পার্বত্য এলাকায় ভূপাতিত হয়।

প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। নিহতদের মরদেহ ওয়ামেনা শহরে নিয়ে যাওয়া হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি’র কার্যনির্বাহী পরিচালক ইভান আহমাদ রিসকি তিতাস।

ইন্দোনেশিয়ায় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে থাকে। ২০১৫ সালের মার্চ মাসে পাপুয়াতে আরেকটি বিমান দুর্ঘটনায় শতাধিক লোক নিহত হয়েছিল। নতুনবার্তা

মন্তব্যসমূহ