ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

জেলেদের ওপর গুলি: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

মাছ ধরার সময় মায়ানমারের নৌবাহিনীর আকস্মিক গুলিবর্ষণে ৬ জেলে আহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মায়ানমার রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে ডেকে এ প্রতিবাদ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষীয়) কামরুল আহসান।

প্রসঙ্গত, মঙ্গলবার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের পূর্বে মাছ ধরতে সাগরে জাল ফেলেন জেলেরা। আকস্মিক মায়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে গুলি চালায়। এ সময় জেলেরা মাছ ধরার জাল ফেলে পালিয়ে আসার চেষ্টা করলে ছয়জন গুলিবিদ্ধ হন। তাদের পা, হাত ও চোখের নিচে গুলির চিহ্ন রয়েছে।


গুলিবিদ্ধ জেলেদের বরাত দিয়ে কোস্টগার্ড সেন্টমার্টিনে দায়িত্বরত কর্মকর্তা মো. সাইফুল আবছার জানান, বাংলাদেশের পানিসীমানায় মাছ ধরার সময় মায়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি করেছে। আরটিএনএন

মন্তব্যসমূহ