ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য তিন লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

ইউরোপিয় ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণভয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রায় তিন লাখ ইউরো বা আড়াই কোটি সমপরিমাণ অর্থ সহায়তা দেবে ইইউ।
মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রায় ইইউ বলছে, এই অর্থ সহায়তায় বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে আশ্রয় নেয়া নতুন প্রায় সাড়ে সাত হাজার রোহিঙ্গা শরণার্থী সরাসরি উপকৃত হবে।
এ বিষয়ে ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগ বা ইসিএইচও'র প্রধান রোমান ম্যাচের বলেছেন, "সম্প্রতি নাফ নদী পেরিয়ে বাংলাদেশে যে রোহিঙ্গা পরিবারগুলো আশ্রয় নিয়েছে তারা সাথে করে কিছুই নিয়ে আসতে পারেনি। এ কারণে তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো খুব জরুরি"।
"ইউরোপীয় কমিশন থেকে দেয়া সহায়তা কেবলমাত্র রোহিঙ্গাদের জরুরি প্রয়োজনই মেটাবে না, বরং মানসিকভাবেও তাদের সাহায্য করবে"।
ইউরোপিয় ইউনিয়ন জানাচ্ছে, রোহিঙ্গাদের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা, থাকার ব্যবস্থা, নিরাপদ পয়োনিষ্কাষণ পদ্ধতি ও গরম কাপড় সরবরাহ করা হবে। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে শরণার্থীদের মধ্যে সবচেয়ে নাজুক জনগোষ্ঠিকে নগদ সহায়তাও দেয়া হবে। অত্যাচার-নির্যাতন পরবর্তী মানসিক পরিস্থিতি সামাল দিতেও তাদের সহায়তা দেয়া হবে জানাচ্ছে ইইউ। বিবিসি

মন্তব্যসমূহ