নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

প্রতারণার মামলা: চিত্রনায়িকা পপিকে আদালতে হাজির হতে সমন

চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে তাতে অভিনয় না করায় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বিরুদ্ধে মামলা করলেন এক প্রযোজক।

আজ বুধবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাসুদ খান বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন। হাজির হওয়ার সমন আজই পপির বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মাসুদ খান জানান, গত ২২ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে চিত্রপরিচালক জসীম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 'দি আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন পপি।

মামলার দিন বিচারক বাদীর জবানবন্দি শুনে আগামী ১ ফ্রেব্রুয়ারি চিত্রনায়িকাকে আদালত হাজির হওয়ার নির্দেশ দেন। মামলা নম্বর-(সিআর ৩৪৪/১৬)। ধারা-৪০৬/৪২০ দণ্ডবিধি।

মামলার নথি থেকে জানা যায়, পরিচালক দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে আম-মোক্তারনামার ক্ষমতা বলে মামলাটি করেন সিন-সিনারি প্রডাকশনের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া।

আরজিতে বলা হয়, “চিত্রনায়িকা পপি ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে অভিনয়ের জন্য গত বছরের ১ অক্টোবর চুক্তি করেন। তিনি প্রাথমিক অবস্থায় দুই লাখ টাকা সম্মানিও গ্রহণ করেন।”

পরে বাদী ছবিটির শুটিংয়ের শিডিউল চেয়ে পপির সঙ্গে বারবার যোগাযোগ করেন। নায়িকা শিডিউল না দেওয়ায় আইনজীবীর মাধ্যমে টাকা চেয়ে আইনি নোটিশ পাঠান বাদী। কিন্তু পপি সে নোটিশ পাওয়ার পরও তা অবহেলা করেন।

মামলার আইনজীবী গোলাম সাবের চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘ঢাকার মহানগর ১১ নম্বর আদলতে পপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারক আগামী ১ ফ্রেব্রুয়ারি আসামির হাজিরের জন্য দিন রেখেছেন। এনটিভি

মন্তব্যসমূহ