জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পার্ল হারবার সফর করলেন জাপানের শিনজো আবে

জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ৭৫ বছর আগে যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাটিতে জাপানের বিমান হামলায় হতাহতদের প্রতি 'আন্তরিক এবং চিরস্থায়ী' সমবেদনা জানিয়েছেন।
মার্কিন নৌঘাটিতে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে দাঁড়িয়ে কথা বলার সময় মি. আবে বলেন, নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
১৯৪১ সালে পার্ল হারবার নৌঘাটিতে জাপানের বিমান হামলায় তেইশ'শ মার্কিন নৌসেনা নিহত হয়েছিল।
ঐ ঘটনায় নিহতদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেয়ার পর নিজের বক্তব্যে মি. আবে যুক্তরাষ্ট্রকে তাদের সহ্যশক্তির জন্য ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট ওবামা মি. আবের সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে বলেন, এটি পুনরায় স্মরণ করিয়ে দেয় যে সবচেয়ে গভীর ক্ষতও কখনে কখনো বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে পারে। মার্কিন নৌঘাটিতে দেয়া বক্তব্যে মি. আবেও বলেন, যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি যেন আর কখনোই না হয়।
মি. ওবামা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের সম্পর্ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির একটি ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে। সাত মাস আগে মি. ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা সফরে গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথমবারের মতো সেখানেই পারমানবিক বোমার ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। বিবিসি

মন্তব্যসমূহ