ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল পাকিস্তান

ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশকরা বলছেন তারা সোমবার থেকেই আবারও ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন শুরু করবেন।
চলতি বছরের সেপ্টেম্বরে কাশ্মীর নিয়ে দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে পাকিস্তানি অভিনেতাদের ভারতীয় চলচ্চিত্রে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে কজন চলচ্চিত্র নির্মাতা।
এরই জের ধরে গত সেপ্টেম্বর থেকেই ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান।
কিন্তু এর ফলে পাকিস্তানে চলচ্চিত্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।
কারণ পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র বেশ জনপ্রিয়। নিজেদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে বড় অংকের রাজস্ব ক্ষতির মুখে পড়েছে দেশটি।
পাকিস্তান প্রথম ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে ১৯৬৫ সালে, ভারত-পাকিস্তান যুদ্ধের জের ধরে। ওই নিষেধাজ্ঞা ২০০৮ সালে প্রত্যাহার করে নেয় পাকিস্তান। বিবিসি

মন্তব্যসমূহ