নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিতে রিট

মায়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে বাঁধা না দিতে এবং সাময়িকভাবে সীমান্ত খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সোমবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল।

রিটে স্বরাষ্ট্র সচিব, বিজিবি ও কোস্টগার্ডের মহাপরিচালক এবং আইজিপিকে বিবাদী করা হয়েছে।


আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল জানান, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের বিভৎসতা গণমাধ্যমে দেখে মানবিক কারণে তিনি এই রিট করেন।

রিট আবেদনে নির্যাতিত রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাঁধা প্রদান হতে বিরত রাখার নির্দেশনা চেয়ে রুলও চাওয়া হয়েছে বলে তিনি জানান।
আরটিএনএন

মন্তব্যসমূহ