আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

মানবিক কারণে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে আশ্রয় ও চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, নিপীড়ন ও নির্যাতনের কারণের রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। মায়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের সে দেশে ফেরৎ পাঠানো হবে।

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার নবনির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।


পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রমুখ।

এর এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে তিনি বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মন্তব্যসমূহ