হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

এশিয়া কাপে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে ৯২ রানে।

টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার সানজিদা ইসলাম ও নিগার সুলতানার ঝড়ো উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে বাংলাদেশ।


সানজিদার ৪০ বলের ইনিংসটিতে ছিলো ৫টি চার। এছাড়া শায়লা শারমিনের ১৯ ও  রুমানা আহমেদের ১৭ রানের সুবাদে ১৩৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো লড়াই করতে পারেনি নেপালের মেয়েরা। বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। নাহিদা আকতার ২ রানে নিয়েছেন ২ উইকেট।

 পাশাপাশি সুরাইয়া আমিন, রুমানা আহমেদ, জাহানারা আলম ও পান্না ঘোষ একটি করে উইকেট নিয়েছেন।
নেপালের সিতা রানা মারগারের ১৫ রান ছাড়া নেপালের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

মন্তব্যসমূহ