জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ

 


এক ব্যবসায়ীকে মারধর এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায় করেছেন তিনি। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীকে। তার ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থের লেনদেনের প্রমাণও মিলেছে। ঘটনাটি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার বন্ধুরা তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবকৃত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগের অনুরোধ করেন। কিন্তু ওই ব্যবসায়ী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।


গত ২২ আগস্ট ভোরের দিকে ওই ব্যবসায়ী বাইরে থেকে তার ছোট ঘরে ফিরে এলে, সেখানে আগে থেকে উপস্থিত থাকা বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দু’জন ব্যবসায়ীকে মারধর করেন। একইসঙ্গে জোরপূর্বক ৫০ হাজার রুপি নগদ ছিনিয়ে নেন।


এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে ব্যবসায়ী তরুণ বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে তিন লাখ এবং সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্টে আরও দুই লাখ রুপি পাঠাতে বাধ্য হন। মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেয়ার পরও তাকে ভয়ভীতি দেখাতে থাকেন সঞ্জয়। পাশাপাশি আরও ২৭ লাখ রুপি চাঁদা দাবি করেন।


এ ঘটনায় ব্যবসায়ী তরুণ অভিযোগ দায়ের করলে গুইন্ডি থানা পুলিশ একটি মামলা করে ঘটনাটি তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে অভিনেত্রী বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা অভিযুক্ত অভিনেত্রী বর্ষিণীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করা হয়।


অভিনেত্রীকে পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয় এবং বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। আর এর সঙ্গে জড়িত অভিনেত্রীর সহযোগীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

মন্তব্যসমূহ