ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ

রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে দলের এক যৌথ সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে পানি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির সমালোচনা করেন তিনি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের  বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও জানান এরশাদ।

সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।


মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অব্যাহত নির্যাতনের মুখে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসছে রোহিঙ্গারা। এ ছাড়া বেশ কিছু রোহিঙ্গা এরই মধ্যে সেনাদের গুলিতে মারা গেছে বলেও জানানো হয়েছে।

মন্তব্যসমূহ